সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: খালেদা


বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সভার আয়োজন করা হয়।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, এ সরকারের আমলে দেশে হত্যা ও গুমের মহোৎসব শুরু হয়েছে। আর চলছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন।
নতুন বছরে হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকার অস্ত্র কিনছে বলেও অভিযোগ করেন তিনি।
জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই চলবে না, প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার। ’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













