বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকার বিরোধী বিক্ষোভে সিআইএ’র সমর্থন ইরানে

ইরানের কয়েকটি শহরে সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

রবিবার সংস্থার পরিচালক মাইক পম্পেও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন।

একইসঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।

এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বহু কর্মকর্তা ইরানের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন।

মার্কিন কর্মকর্তারা ইরানের বিক্ষোভকে সেদেশের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাতের ‘সুযোগ’ বলে অভিহিত করেন। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইরানের বিশৃঙ্খলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের চাপে অনুষ্ঠিত একটি বৈঠক ব্যর্থ হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে কথিত যে ‘সুযোগ’ও ব্যর্থ হয়ে যায়।

সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ বিক্ষোভ করে। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে কাজে লাগিয়ে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নাশকতামূলক তৎপরতা চালায় ও সরকারি সম্পদের ক্ষতি করে।

এই অপরাধমূলক তৎপরতার নিন্দা জানিয়ে গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে বিশাল বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: পার্স টুডে

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি