বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।

বুধবার দুপুরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২০দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন মির্জা ফখরুল।

শফিউল আলম প্রধান গত সোমবার রাত সাড়ে আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেছেন, সরকার বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমাদের সভা সমাবেশ, মিছিল, মিটিং, গণতান্ত্রিক অধিকার পালন করতে দিচ্ছে না। নানা অজুহাতে গণতন্ত্রের স্পেস দিচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানে গত ৭ নভেম্বর জনসভা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, আমরা ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের গণতান্ত্রিক কর্মসূচি পালন করবো। আশা করি, সরকার তাতে বাধা দেবে না।

গত এক বছরে বিএনপির কাজের মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেছেন, চলতি বছরে আমাদের সাফল্য অনেক। আমরা সফলভাবে কাউন্সিল করতে পেরেছি। প্রতিকূল অবস্থার মধ্যেও দল গোছাতে পারা, এটাও আমাদের সাফল্য।

বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ’ বর্তমান সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী