সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শন সবার জন্য উন্মুক্ত


আগামী ২১ নভেম্বর সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে বিভিন্ন ঘাটে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট, নেভাল জেটি, চট্টগ্রাম নিউমুরিং, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাট, মংলা দিগরাজ নেভাল বার্থ, বরিশাল বিআইডব্লিউটিএ জেটি এবং চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ রাখা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













