সশস্ত্র বাহিনী দিবসে রওশন এরশাদের শুভেচ্ছা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছাবাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বাঙালী জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদের সময় এ দিন থেকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর ওপর আক্রমণের ফলে আমাদের বিজয় অর্জন ত্বরান্বিত হয়েছে।’
রওশন এরশাদ এ দিনে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













