রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সহিংসতার নিন্দা জানাতে সু চিকে তাগিদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার নিন্দা জানাতে দেশটির কার্যত নেতা অং সান সু চিকে তাগিদ দিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা।

মঙ্গলবার জাতির উদ্দেশে টেলিভিশনে সু চির নির্ধারিত ভাষণের (যেটিকে নির্ধারণী মুহূর্ত বলছে যুক্তরাষ্ট্র) আগে নেতারা এ তাগিদ দিলেন।

গত মাসে রাখাইনে সেনা, অন্য আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের দোসরদের সহিংসতা শুরুর পর থেকে চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে এসেছে। জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর চলমান এই নিপীড়নকে ‘জাতিগত নির্মূলকরণ’ তথা ‘এথনিক ক্লিনজিং’ হিসেবে আখ্যা দিয়েছে। আর এত কিছুর পরও সহিসংতার কোনো নিন্দা না জানানোয় শান্তিতে নোবেলজয়ী সু চির তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মহল।

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা অনেকে জানিয়েছেন, তাঁদের চোখের সামনে স্বজন কিংবা পরিচিতদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। তারা জ্বালিয়ে দিয়েছে অনেকের ঘরবাড়ি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের এক পার্শ্ব বৈঠকের আয়োজক যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সবাইকে এ মর্মে এক করতে চাইছি যে প্রথমত, হত্যা বন্ধ হতে হবে এবং সহিংসতা বন্ধ হতে হবে।’

‘এবং আমরা শুধু (মিয়ানমারের) সেনাবাহিনীর দিকেই নজর দিচ্ছি না, এ বিষয়ে নেতৃত্ব দিতে ড সুর (সু চি) প্রতিও জোর আহ্বান জানাচ্ছি।’

বরিস জনসনের আহ্বানে অনুষ্ঠিত ওই বৈঠকে কানাডা, ডেনমার্ক, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প