সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ানক দেশ
বর্তমান সময়ে মানুষ প্রতি মুহূর্তের খবরাখবর মাত্র একটি ক্লিকের মাদ্ধমেই জেনে নিচ্ছেন। কিন্তু এই ক্লিকের মাঝে যারা সংবাদ এডিট করেন তাদের কি অবস্থা হয় জানেন? হ্যাঁ, আমরা সাংবাদিকদের বিষয়ে আলোচনা করছি।
প্রতি মুহূর্তের খবর আপনাদের নিকট পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকেরা অনেক ঝুঁকি নিয়ে থাকেন। কিন্তু বিভিন্ন দেশে সাংবাদিক কিছুটা ভাল অবস্থানে থাকলেও কয়েকটি দেশে অনেক সংকটের মধ্যেই তাদের সংবাদ কভার করতে হয়।
২০১৫ সালে সাংবাদিকদের জন্য ভয়ানক দেশের তালিকার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। এটা শুনতে অনেক অদ্ভুদ মনে হলেও এরকম হিসেব প্রকাশ করা হয়েছে।
প্যারিসে যখন একজন বন্দুকধারি লোক হামলা চালিয়েছিলেন তখন আটজন সাংবাদিক মারা গিয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর মধ্যে এরকম ঘটনা এবারই প্রথম।
বার্ষিক এক রিপোর্টে জানা যায়, খবরের জন্য যখন সাংবাদিকেরা মাঠে থাকেন তখনকার তুলনায় খবর উপস্থাপন করার জন্য তাদের হত্যা করা হয় বেশি। অর্থাৎ, মাঠে কাজ করতে যেয়ে মৃত্যুহার কম। কিন্তু তাদের কাজের জন্য হুমকি দিয়ে তাদের হত্যা করার হাড় বেশি।
তবে সবচেয়ে ভয়ানক অবস্থা ইরাক ও সিরিয়ার। এই বছর ইরাকে ১১ জন এবং সিরিয়ায় ১০ জন সাংবাদিককে হত্যা করা হয়। ফ্রান্সের পর যথাক্রমে রয়েছে ইয়েমেন, দক্ষিণ সুদান, ভারত, মেক্সিকো, ফিলিপাইন ও হন্ডুরাস।
সারা বিশ্বে এই বছর মোট ৬৭ জন সাংবাদিককে হত্যা করা হয়, যা ২০১৪ সালের তুলনায় অনেক বেশি। অর্থাৎ দিনদিন এই সহিংসতা বেড়েই চলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













