বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংসদদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি আ.লীগের

আসন্ন পৌরসভা নির্বাচনে সাংসদদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার বেলা দেড়টায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এর আগে দুপুর সাড়ে ১২টায় মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে হানিফ সাংবাদিকদের বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সাংসদদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া আইন অনুযায়ী পৌরসভা নির্বাচন পেছানো সম্ভব হলে তা পেছালে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানান হানিফ।

দলীয় নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে হানিফ বলেন, স্থানীয় নির্বাচনে প্রচারণা করা সংসদ সদস্যদের অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত না করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো ছিলেন আবদুস সোবহান গোলাপ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী ও আফজাল হোসেন।

অন্যদিকে বেলা ২টায় ইসিতে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক।

এ ছাড়া সকালে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল কমিশনে গেছে। পৌর নির্বাচন ১০ দিন পেছানোর দাবি জানিয়েছে দলটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী