বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকা চৌধুরীর নিখোঁজ পুত্র হুম্মাম ফিরে এসেছেন

বাংলাদেশে বিরোধীদল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হওয়ার ছয় মাস পর বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে ফিরে এসেছেন। হুম্মাম কাদের চৌধুরীর চাচা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিবিসি বাংলাকে এটা নিশ্চিত করেছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় তাদের বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মাম কাদের চৌধুরীকে রেখে যায়। তখন তিনি বাসায় ফেরত যান।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও জানিয়েছেন, হুম্মাম কিভাবে এলেন, কারা নিয়ে এলো, এসব নিয়ে পরিবারের সদস্যরা হুম্মামের সাথে এখনও কোনো কথা বলেননি।
গত বছরের ৩রা অগাস্ট ঢাকার পুরনো অংশে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সময় হুম্মাম নিখোঁজ হয়েছিলেন।

সেই থেকে এতদিন হুম্মাম কোথায় ছিলেন বা কারা নিয়েছিল, এসব প্রশ্ন এখন তাঁর কাছে তোলা হয়নি।

হুম্মাম কাদের চৌধুরী বিশ্রামে আছেন বলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উল্লেখ করেছেন।

তবে যখন হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হয়েছিলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ এবং গুম করেছে।

হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়।

তিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।

হুম্মাম কাদের চৌধুরীও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী