বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকা পরিবারকে ‘সান্ত্বনা দিয়েছেন’ খালেদা

দেশে ফিরেই ফাঁসির দণ্ডভোগী সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার দেখা করার বিষয়টি কেউ স্বীকার করতে না চাইলেও চেয়ারপারসনের প্রেস উইং সূত্র এর সত্যতা নিশ্চিত করেছেন।

দুই মাসের অধিক সময় লন্ডনে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় তিনি দেশে ফিরেন। এয়ারপোর্ট থেকে তার বাসায় পৌঁছাতে লাগে প্রায় ২ ঘণ্টা। সাড়ে ৭টার দিকে তিনি তার ‘ফিরোজা’ ভবনে পৌঁছান।

সংশ্লিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, সন্তান সাইয়াদ কাদের চৌধুরী, ফারহিন কাদের চৌধুরীসহ পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাস ভবনে সাক্ষাৎ করেছেন।

শনিবার রাত ৮টা ২০ থেকে পৌনে ৯টা পর্যন্ত সাকা পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের বাসায় ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তারা কেন্দ্রীয় কারাগারে যান। বিএনপি চেয়ারপারসন তাদের স্বান্তনা দেন, ধৈর্য ধারণের কথা বলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেন।

এ সাক্ষাতের বিষয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, ‘ওই সময়ে আমরা তো ম্যাডামের বাসার ওখানেই ছিলাম। এ ধরনের ঘটনা আমার জানা নেই।’

একই সুর বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) মজিদ এর মুখে। তিনিও বাংলামেইলকে বলেন, ‘এ ঘটনা তার জানা নেই।’বাংলামেইল

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী