সাকিব আল হাসান ও শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ..!!


বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ও ঢালিউড কিং শাকিব খানকে এবার ঈদের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে। অনুষ্ঠানের নাম ‘শাকিব বনাম সাকিব’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারহানা নিশো।
অনুষ্ঠানটি প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘আমি চার বছর ধরে সাকিব আল হাসান ও শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার পরিকল্পনা করছি। অবশেষে আমার ইচ্ছা পূরণ হয়েছে। সাকিব আল হাসান ও শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ।’
‘শাকিব বনাম সাকিব’ অনুষ্ঠানে গেম শোসহ ঈদের অনেক প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন বলে জানিয়েছেন ফারহানা নিশো।
অনুষ্ঠানটিতে বিভিন্ন মজার গেমে অংশ নিতে দেখা যাবে সাকিব আল হাসান ও শাকিব খানকে। এসব গেমের মধ্যে রয়েছে সাপলুডু, গ্লাসে পানি ভরা ও বেলুন ফোটানো। এ ছাড়া ব্যক্তি জীবনের অনেক গল্প করেছেন দুই অঙ্গনের এই দুই বড় তারকা।
মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













