শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকিব-মাশরাফি-মুশফিক-মোস্তাফিজের ভক্ত রাজ্জাক!

নায়ক রাজ্জাকের ভক্তের সংখ্যা কত, কেউ বলতে পারবেন? রাজ্জাক নিজে তা জানেন? কখনো ভেবে দেখেছেন? না, কখনো তা প্রয়োজন হয়নি। পুরো পাঁচ দশক তিনি অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। আর পেয়েছেন কয়েক প্রজন্মের অগণিত মানুষের ভালোবাসা।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ‘আপনি কার ভক্ত?’ প্রশ্ন করতেই হাসলেন রাজ্জাক। বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজনের খেলা আমার খুব ভালো লাগে। এই যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম আর মোস্তাফিজুর রহমান। আমি তাঁদের খেলার ভক্ত।’

‘আপনি খেলা দেখেন?’

রাজ্জাক বললেন, ‘হ্যাঁ, হাতে কোনো কাজ না থাকলে নিশ্চয়ই দেখি। আর বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। আমি কিন্তু ক্রিকেট ভালোই জানি। খেলার কারিগরি খুঁটিনাটি সবকিছুই বুঝি।’

আজ শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট’। এবার চিত্রনায়ক রাজ্জাক আসছেন নতুন পরিচয়ে। শরীর পুরোপুরি সুস্থ থাকলে খেলা দেখার পাশাপাশি রেডিওতে টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট খেলার ধারাভাষ্য দেবেন তিনি। তেমনটাই কথা হয়েছে রেডিও ভূমি কর্তৃপক্ষের সঙ্গে।

আরও জানা গেছে, চিত্রনায়ক রাজ্জাক তো থাকছেনই, রেডিও ভূমিতে টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট খেলার আরও ধারাভাষ্য দেবেন সুবর্ণা মুস্তাফা।

নিজের নতুন কাজ নিয়ে রাজ্জাক বললেন, ‘আশা করছি কাজটি উপভোগ করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত