সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার: আটক দুই


নাজমুল শাহাদাৎ(জাকির) সাতক্ষীরা প্রতিনিধি| সাতক্ষীরা সদর উপজেলায় মৎস্য ঘের থেকে ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা পৌনে সাড়ে ১০ টার দিকে উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোলা জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ফোন করে তাঁকে সনাক্ত করা সম্ভব হয়েছে।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, ইমন শেখ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। এ ঘটনায় জড়িত সন্দেহে সুলতানপুর এলাকার সেলিমের ছেলে বিপ্লব ও মুরাদ নামে দু জনকে আটক করেছে থানা পুলিশ
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













