সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু


নাজমুল শাহাদাৎ(জাকির), সাতক্ষীরা প্রতিনিধি:
আশাশুনিতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হার্ট এ্যাটাক করে মৃত্যু বরণ করেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুস ছাত্তার (৫৫) সকালে মৃত্যু বরণ করেন। তিনি
কিছুদিন যাবত ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামে বসবাসরত সাবেক ইউপি সদস্য শেখ
মোজাফফর হোসেন (৬৫) হার্ট এ্যাটাক করে নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।
শুক্রবার বাদ আসর নিজ গ্রাম দরগাহপুরে দুই ভাইয়ের নামাজেজানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই ভাইয়ের এমন মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













