সাতক্ষীরায় ট্রাকচাপায় কিশোর নিহত


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী এক কিশোর নিহত হয়েছে। নিহত শহীদুল ইসলাম (১৭) উপজেলা শহরের মেহেদীবাগ এলাকার মুজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের ‘রক্সি সিনেমা’ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পথচারী শহীদুল সিনেমা হলের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় জেলা সদর থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













