বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতক্ষীরায় দু’পক্ষের সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

সাতক্ষীরার কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর আহতরা হলেন ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

স্থানীয় সাধারণ শ্রমিকরা জানান, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ পক্ষের দখলে ছিল। আজ মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের পক্ষ সেটি দখলে নেয়। এর পরে সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • নবজাতকের লাশ উদ্ধার !
  • সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ‘স্ত্রীকে হত্যার পর অনুতপ্ত স্বামীর আত্মহত্যা’
  • নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
  • দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৮
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ১ জন জামায়াত কর্মী সহ গ্রেফতার ২৭
  • সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • জামিন পেলেন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
  • সাতক্ষীরায় হতদরিদ্র প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন॥