বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী তালার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পলাতক নেতা। তাঁর সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ আরো জানায়, গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জনযুদ্ধের আঞ্চলিক নেতা মোজাফফর সানার ঘনিষ্ঠ সহযোগী সঞ্জিত। তাঁর বিরুদ্ধে তালা থানায় কয়েকটি মামলা রয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে এসআই রইসউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল খেসরার তেঘরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের এসআই মো. বাদশা আহত হন। পুলিশ এ সময় পাল্টা গুলি করলে এক ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ( জনযুদ্ধ) নেতা সঞ্জিত অধিকারী হিসেবে শনাক্ত করে।

এসআই কামাল আরো জানান, বন্দুকযুদ্ধের পর সঞ্জিতের অন্য সহযোগীরা পালিয়ে যায়। আহত সঞ্জিতকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • নবজাতকের লাশ উদ্ধার !
  • সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ‘স্ত্রীকে হত্যার পর অনুতপ্ত স্বামীর আত্মহত্যা’
  • নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
  • দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৮
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ১ জন জামায়াত কর্মী সহ গ্রেফতার ২৭
  • সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • জামিন পেলেন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
  • সাতক্ষীরায় হতদরিদ্র প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন॥