বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতক্ষীরায় ভাতিজার মৃত্যুর খবরে চাচার মৃত্যু

নাজমুল শাহাদাৎ(জাকির), সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার মাছখোলায় আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি নিজ ট্রলিতে চাপা পড়ে নিহত
হয়েছেন। এ ঘটনায় শোকাহত ওইট্রলি চালকের চাচা স্কুল শিক্ষকআতাউর রহমানও ষ্ট্রোক (মস্তিষ্কে রক্তখরন) জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক আব্দুল মাজেদ সাতক্ষীরা সদর উপজেলার পার মাছখোলা গ্রামের কওসা আলীর ছেলে ও আতাউর রহমান মাছখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মাজেদ ট্রলি চালিয়ে মাছখোলা ইটভাটায় যাচ্ছিল। ভাটার কাছাকাছি পৌছালে ট্রলির সিট ভেঙে তিনি নিচে পড়ে যান। এসময় ট্রলিটি তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথেতার মৃত্যু হয়।

ভাই কওসার আলী জানান, ভাইপো মাজেদের এ অবস্থা দেখে বাড়িতে যান আতাউর রহমান। বাড়িতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে নিয়ে হাসপাতালের পথে
রওনা হওয়ার সময় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকতাকেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা এ ঘটনা নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক