সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


সাতক্ষীরা তালার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। শনিবার বেলা ১১টায় মির্জাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তালার মুড়াকুলিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে ইস্রাফিল ও তালার কলিয়া গ্রামের জিল্লার হোসেনের শিশু কন্যা জুঁই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে সাতক্ষীরাগামী একটি পিকআপ পেছন থেকে ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এবং ভ্যানচালকসহ এক মহিলা আহত হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













