সাতক্ষীরায় ১৬ কেজি স্বর্ণসহ আটক ১


সাতক্ষীরায় ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণেরবারসহ আলিউজ্জামান নামে এক স্বর্ণকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা।
শুক্রবার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামসুল আলম জানান, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদ পাওয়া যায়।
এর ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে হাবিলদার আকরাম হোসেনসহ বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল থামিয়ে আলিউজ্জামানকে আটক করে।
পরে মোটরসাইকেলসহ আলিউজ্জামানকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি এবং মোটরসাইকেলটি তল্লাশি করে ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণেরবার উদ্ধার করা হয়। সিটের নীচসহ মোটরসাইকেলের বিভিন্ন স্থান বিশেষ কায়দায় এসব স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













