সাতক্ষীরা পুলিশের অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার
সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রবিউলের শ্বশুরবাড়ি ব্রাহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ব্রাহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, রবিউল ২০০২ সালে ব্রাহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মরাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল পুরোহিত ভবসিন্ধু বর হত্যা চেষ্টার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













