বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাত খুনে ২৭ বছর দণ্ড, তবু পুলিশের চাকরি-পদোন্নতি!

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় ২৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। ছিলেন এ মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের দেহরক্ষী। তবু তিনি চাকরি করছিলেন নৌ-পুলিশে। শুধু তাই নয়, সম্প্রতি তিনি কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শকও (এএসআই) হয়েছেন।

সেই পলাতক আসামি এএসআই হাবিবুর রহমান হাবিবকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে বরিশালের সদর উপজেলার হিজলার ট্যাক নৌ-পুলিশ ফাঁড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাবিব শরিয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপাড়া গ্রামের বাসিন্দা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, হিজলা পুলিশের সহায়তায় শরিয়তপুরের নড়িয়া থানার পুলিশ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। এতদিন হাবিবুর রহমান নজরবন্দি ছিলেন। তিনি ছিলেন তারেক সাঈদের দেহরক্ষী। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি এএসআই হয়েছেন। তাঁকে নড়িয়ায় পাঠানো হয়েছে।

বরিশালের পুলিশ সুপার আক্তারুজ্জামানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত খুন মামলায় গত ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ২৬ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেন। এ ছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে হাবিবকে ২৭ বছর দণ্ডাদেশ দেন আদালত। এ মামলায় আরো কয়েক আসামি এখনো পলাতক।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত