শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাত বাংলাদেশি নারীকে নির্যাতন, দম্পতি অভিযুক্ত

বাংলাদেশের সাত নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হয়েছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। সিঙ্গাপুরের মানবপাচার আইনে এই প্রথম কাউকে অভিযুক্ত করা হলো।

সিঙ্গাপুরের ইংরেজি সংবাদমাধ্যম চ্যানেলনিউজএশিয়া জানায়, অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক বালাকৃষ্ণান (৫২) ও তাঁর নেপালি স্ত্রী খেমা ভট্ট (২৯) নিজের কর্মচারীদের নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ দেশটির শ্রমিক পাচার রোধ আইনের অন্তর্ভুক্ত।

আজ শুক্রবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, শহরের তারানা নামে এক পানশালার পরিচালক বালাকৃষ্ণান এবং এর ব্যবস্থাপক খেমা ভট্ট। তারানায় হিন্দি গানের সঙ্গে নাচগান এবং মদ বিক্রি হতো। এখানেই শিল্পী হিসেবে কাজ করতেন সাত বাংলাদেশি নারী। বালাকৃষ্ণান ও খেমা ভট্টের বিরুদ্ধে ক্ষমতা খাটিয়ে কর্মীদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারে সাতটি অভিযোগ করা হয়েছে।

সিঙ্গাপুরের ২০১৪ সালের মানবপাচার রোধ আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে সিঙ্গাপুরি দম্পতির ১০ বছর কারাদণ্ড এবং এক লাখ সিঙ্গাপুরি ডলার জরিমানা হতে পারে। এ ছাড়া দণ্ড হিসেবে ছয়টি করে ছড়ির আঘাত দেওয়া হতে পারে।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় বাংলাদেশের সাত নারীকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খবর নেওয়া হচ্ছে নিয়মিত। মানসিক সুস্থতার জন্য পেশাদার কাউন্সেলিং সেবার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের নারী শ্রমিকদের পুনর্বাসনের জন্য সিঙ্গাপুরের সাময়িক চাকরি পরিকল্পনা টিজেএসের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ