সাপকে মারতে হবে, ডিমও ধ্বংস করে দিতে হব : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদ দমনের বিষয় উল্লেখ করে বলেছেন, সাপকে মারতে হবে একই সাথে সাপের ডিমও ধ্বংস করে দিতে হবে, নাহলে ফের সাপের জন্ম হবে ফের দংশনের ঘটনা ঘটবে।
আজ রবিবার রাত সাড়ে নয়টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে শ্যাওলা নামের একটি চলচ্চিত্রের মহরতে তিনি এসব কথা বলেন।
বর্বরতার কাছে জীবন হারতে পারে না, হারতে পারে না বলেই আমাদের দৈনন্দিন কাজ থেমে থাকে না। থেমে গেলেই দানবদের কাছে পরাজিত হতে হবে।
তিনি বলেন, আমার মাথার পেছনে নাকি একটা বুলেট ঘুরছে। এসব কথা চিন্তা করলে তো আমার সকালে বাসা থেকে বেরই হওয়া হতো না। হায়াত মৌত, ধন দৌলত, রিজিক সব আল্লাহর হাতে।
আপনারা যারা চলচ্চিত্র নির্মাণ করছেন, যারা এই মাটির ওপর দাঁড়িয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন, এই মাটির ইতিহাস ৩ হাজার বছরের। এই মাটিতে ইসলামের ইতিহাস ৮০০ বছরের। জঙ্গিরা এইসব ইতিহাস ঐতিহ্য ধুলিস্যাত করে দিতে চায়। আমাদের স্বাধীনতার ইতিহাস ধ্বংস করতে চায়।
সমূলে জঙ্গিবাদ ধ্বংস করতে হলে সাপকে মারতে হবে, সাপের ডিমকেও ধ্বংস করে দিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, সাহায্যের জন্য বাড়াতে হবে। হাত না বাড়ালে আপনি পড়ে যাবেন। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমিও কারো কাঁধে দাঁড়িয়ে আছি।
এ সময় উপস্থিত ছিলেন, চিত্রনায়ক ফেরদৌস, কলকাতারর অভিনেত্রী পায়েল মুখার্জী, প্রযোজক বাবুল আক্তার ববি ও মোহাম্মদ রাজ, পরিচালক এহসান ও বাপ্পী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













