সাবধাণ! রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল


পাকিস্তান সিনেটের স্থায়ী কমিটির সদস্যগণ রমজানে প্রকাশ্যে ধুমপান ও সিনেমা হল চালু রাখার বিরুদ্ধে ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ অনুমোদন দিয়েছে।
নতুন আইন অনুযায়ী রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল ও পঁচিশ হাজার রুপি জরিমানা করা হবে।
এছাড়া রমজান মাসে সিনেমা হল চালু রাখলে এবং গণমাধ্যম রমজানের পবিত্রতা নষ্ট করলে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
পবিত্র রমজান উপলক্ষ্যে সিনেটের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটি বৈঠক উক্ত আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠকের শুরুতে সিনেট সদস্য চৌধুরি তানভির ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ উহ্থাপন করেন। আইন সিনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
কমিটি রমজানে প্রকাশ্যে ধুমপানের শাস্তি ৫০০ রুপি জরিমানা থেকে ২৫ হাজার রুপিতে উন্নীত করেন।
তবে সিনেমা হলের ব্যাপারে প্রস্তাব করা হয় তা যেনো সকাল ও বিকেলে তিন ঘণ্টা করে খোলা রাখার অনুমতি দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।
সূত্র : ডেইলি পাকিস্তান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













