সাবধান! অনলাইনে পর্নোগ্রাফি দেখেন? সব ফাঁস করে দিতে পারে ‘ফেসবুক’
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক-এর কল্যাণে আপনার পর্ন-সার্চ এর ইতিহাস। কীভাবে, সেটা বেশ জটিল ব্যাপার। কিন্তু হাটে হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল।
সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ব্রেট থমাস বলছেন, ‘‘ধরে নেওয়া যাক, আপনি অনলাইনে নিয়মিত পর্ন দেখেন। এমনও হতে পারে যে, আপনার ব্রাউজিং হিস্ট্রি আপনার নাম-সহ প্রকাশিত হয়ে গেল সোশ্যাল সাইটে। আপনার নামের সঙ্গেই ভেসে উঠল আপনার অনলাইন-অতীত।’’ থমাসের আশঙ্কা, ‘ইনকগনিটো’ হয়ে সার্চ করলেও এই সব তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
থমাস জানাচ্ছেন, এই সব ফাঁস করতে উঠেপড়ে লেগেছে হ্যাকাররা। তিনি বলছেন, ‘‘ধরা যাক, কোনও একটি ওয়েবসাইট আপনার নাম জানে। (সাবস্ক্রাইব-গোত্রের কিছু করা হলে যা অবশ্যই সম্ভব) কেউ যদি ওই সাইটের আইডেন্টিফায়েব্ল অ্যাকসেস লগ হাতে পেয়ে যায় এবং আপনার ভিজিট করা যে কোনও একটি অ্যাডাল্ট ওয়েবসাইটে আপনার সার্চ–ইতিহাস হাতে পায়, তা হলে সেই সব তথ্য ফাঁস হয়ে যেতে পারে।’’
কীভাবে? থমাস বলছেন, ‘‘কেউ এমন একটি ওয়েবসাইট পোস্ট করতেই পারে যেখানে আপনাকে ই-মেল বা ফেসবুক ইউজার নেম দিয়ে খুঁজে ফেলা সম্ভব এবং সেই সূত্রে আপনার সার্চ-ইতিহাসও দেখা যেতে পারে।’’
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













