সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল


সাবেক প্রধান বিচারপতি এম. এম. রুহুল আমিন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন।
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি এম. এম. রুহুল আমিন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন। ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। এবং ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসর নেন।
রুহুল আমিন ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













