‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা বারবারই পরাজিত হয়েছে’
বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা বারবারই পরাজিত হয়েছে। আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করতে হবে। জীবনের বিনিময়ে লাখ লাখ শহীদ আমাদের যে রাষ্ট্র দিয়েছেন তাকে রক্ষা করতে হবে। দেশের শান্তির জন্য প্রয়োজনে জীবন দেওয়ারও আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শান্তি সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে।
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ পরিচালিত হবে এমন দলিল এই জাদুঘরেই সংরক্ষিত আছে। বাঙালির হাজার বছরের সভ্যতার মধ্যেই অসাম্প্রদায়িকতার চেতনা নিহীত আছে। আমরা ন্যায়ের পক্ষে বহুবার বিজয়ী হয়েছি। অতীতে যারাই সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে চেয়েছে বাঙালিরা তাদের প্রত্যাখান করেছে। ১৯৫৪ সালেই পাকিস্তানিদের জবাব দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে বাঙালিকে বিভাজন করতে পারেনি। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে প্রাণ দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় পেয়েছি।’
শান্তি সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংবাদিক শাহরিয়ার কবির, ব্রাদার গিওম, ব্যারিস্টার তুরিন আফরোজ, কাজল দেবনাথ, মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, জুলফিকার আলী মাণিক, সাইয়েদ হাবিব রেজা হোসাইনী, স্থপতি অধ্যাপক মীর মোবাশ্বের আলীর অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













