সারাদেশে শিশু ধর্ষণের ধিক্কার জানাতে আগামীকাল মৌন প্রতিবাদ


‘ধর্ষণের রক্তাক্ত থাবা থেকে শিশুদের বাঁচাও’-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে শুক্রবার ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণে ( ন্যাম ভবনের উল্টো দিকের রাস্তায়) এক মৌন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বন্ধ হোক শিশু ধর্ষণ, শিশুদের নিরাপত্তা চাই, আমি ক্ষত-বিক্ষত শিশুটির মা, রক্তাক্ত শিশুটি আমার, শিশু নির্যাতনের দ্রুত বিচার চাই, শিশু ধর্ষণের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে- এমন দাবিগুলোর পক্ষে শতাধিক মা ও সচেতন নারী সমাজ এক হয়ে এই মৌন প্রতিবাদ সভাটির আয়োজন করেছেন।
সভায় শতাধিক মা বা সচেতন নারী সমাজ সাদা পোশাকে, মুখে লাল কাপড় বেঁধে, মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













