বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সারাদেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ

আজ (রোববার) ২০১৫ সালের হালনাগাদকৃত ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে হালনাগাদ ও ভোটারদের দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে ইসি। এ বছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি।

এর আগে গত ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। পরে ওই ভোটার তালিকার বিষয়ে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম শনিবার বলেন, রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে নারী ভোটার বাড়াতে নানা উদ্যোগের পরও নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৫ সালে নিবন্ধিত প্রায় ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। এ হিসাবে পুরুষ ভোটার ৫৩ শতাংশ ও নারী ভোটার ৪৭ শতাংশ, অর্থাৎ নতুন ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ৬ শতাংশ কম।

বিদ্যমান তালিকায় ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। আর হালনাগাদে ভোটার হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। সব মিলে খসড়া অনুযায়ী নতুনে বছরে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫৮৯ জনে।

চূড়ান্ত তালিকায় এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। ২০১৩ ও ২০১৪ সালের হালনাগাদে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।

এতে পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ ছিল। পুরুষ-নারীর অনুপাতের ব্যবধান ছিল ১২ শতাংশ। তবে প্রয়োজনীয় সংশোধন শেষে বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটারের যে তালিকা রয়েছে তাতে পুরুষ ৫০ দশমিক ৩৭ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৬৩ শতাংশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত