সালমানকে ‘হিটলার’ আখ্যা দিলেন ডেইজি!
সালমান খানের সঙ্গে ডেইজি শাহের সম্পর্কের সমীকরণ নিয়ে বাতাস ক্রমেই সরগরম হয়ে উঠেছে। আর এর মধ্যেই সালমানকে ‘হিটলার’ আখ্যা দিলেন নায়িকা। ‘হেট স্টোরি-৩’ এর সুবাদে বি-টাউনে এখন বেশ পরিচিত মুখ ডেইজি। কিন্তু ভাইজান নামে এক নামেই যাকে সবাই চেনেন হঠাৎ তাকে ‘হিটলার’ বলে মনে হল কেন? ডেইজির কথায়, ‘আমি খুব লাকি যে বলিউডে সালমান আমার মেন্টর, শিক্ষক, বন্ধু। কিন্তু কোনও কোনও সময় সালমান হিটলার। ধরুন রাত ২টার সময় সালমান ঘুমাচ্ছে। আর আমি না জেনে ফোন করলাম। তখন কিন্তু ও হিটলার।’
‘হেট স্টোরি ৩’-এ নিজের সাহসী ক্যারেক্টার নিয়েও মন্তব্য করতেও কম সাহস দেখাননি ডেইজি। চ্যালেঞ্জের সুরে তিনি জানিয়েছেন, ‘পাশের বাড়ির মেয়ের চরিত্রে তো সকলে অভিনয় করতে পারেন। কিন্তু এ ধরনের চরিত্রই প্রমাণ করে দেয় কার ক্ষমতা কতটা।’
জয় হো-তে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে ‘হেট স্টোরি থ্রি’-তে আগের তুলনায় অনেক বেশি সাহসী ডেইজি। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘হেট স্টোরি-৩’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













