সালমানের জন্য হৃদয়ে বিশেষ অবস্থান রেখেছে সানি লিওন
বলিউডের অভিনেত্রী সানি লিওন সম্প্রতি জানিয়েছেন, তিনি ভারতে আসার পর সালমান খান তাকে সাদরে গ্রহণ করতে ভূমিকা রেখেছিলেন। আর এ কারণে তার হৃদয়ে সালমানের জন্য একটি বিশেষ স্থান রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বলিউডে প্রবেশের আগে সানি লিওন বিগ বস শো-এ নাম লিখিয়েছিলেন। আর সে শোটির দায়িত্বে ছিলেন সালমান খান। এতে উভয়ের মাঝে সুসম্পর্ক গড়ে উঠেছিল।
সানি লিওন বলেন, ‘আমি সালমানের বড় একজন ভক্ত। তিনি এ ইন্ডাস্ট্রির প্রথম ব্যক্তিদের একজন যারা আমাকে এখানে স্বাগত জানিয়েছিল এবং শুভকামনা করেছিল। এ কারণে আমার হৃদয়ে তার জন্য একটি বিশেষ অবস্থান রয়েছে।’
৩৪ বছর বয়সী সানি লিওনের বর্তমানে সালমানের সঙ্গে যোগাযোগ নেই। তবে তিনি সবসময় তার জন্য শুভকামনা করেন বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এখন তার সঙ্গে যোগাযোগ নেই। তিনি একজন অসাধারণ মানুষ। তিনি মানুষের জন্য দারুণ সব কাজ করেন, তারা বিখ্যাত হোক আর না হোক। তিনি অনেক সাহায্য করেন।’
সানি লিওন জানান, ‘প্রায়ই আমি তাকে দেখি বিদেশে যেতে ও ফিরতে। আমার ও আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু আমি প্রায়ই বিদেশে থাকায় সেভাবে যোগাযোগ হয় না। তার আমন্ত্রণেও যেতে পারি না। আশা করি তাকে শীঘ্রই দেখতে পাব।’
সালমানের বর্তমান বয়স ৪৯ বছর এবং ২৭ ডিসেম্বর তিনি ৫০ বছরে পা দেবেন। এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমার মনে হয় সে ২৭ বছরে পা দিচ্ছে। আমি তার ও তার পরিবারের সুখী জীবন কামনা করি। তার জীবনের সব চাওয়া যেন সত্য হয়।’
সানি লিওন বর্তমানে মাস্তিজাদে সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছেন। এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তুষার কাপুর, ভির দাস। এটি পরিচালনা করেছেন মিলাপ জাভেরি। সিনেমাটি ২৯ জানুয়ারি মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













