সাড়া নেই জামায়াতের হরতালে, রাজধানী জুড়ে যানজট


যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের হরতালে সারা দেয়নি জনতা। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে সোমবার ডাকা অর্ধদিবস হরতালে রাজধানী জুড়েই যানজট দেখা গেছে। মীরপুর কাজী পাড়া, শেওড়াপাড়া, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ নাম্বারে উপচে পড়া গাড়ির ভিড় লক্ষ্য করা যায়। ২০ মিনিটের রাস্তা পেরুতে সময় লাগছে ঘণ্টার উপর। বনানী, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, নতুনবাজার, লিঙ্ক রোড, গুলশান ২, মহাখালীতে যানজটের এই একই দৃশ্য চোখে পড়ে।
ধানমন্ডিতেও গাড়ির উপচে পড় ভিড় দেখা গেছে। অসংখ্য গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। কর্মজীবীরা কেউ কেউ বাস থেকে নেমে হেঁটেই ছুটছেন অফিসের পথে। বিজয় সরনি, ফার্মগেটেও উপচে পড়া গাড়ির ভিড়। ফার্মগেট মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান। তিনি বলেন, রাস্তায় গাড়ির চাপ অনেক। কেউ হরতাল মানছে না। গাড়ি পার করে দিতে হিমশিম খাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













