বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাড়ে ৩০০ কোটি আয়ের সম্ভাবনা ‘দঙ্গলে’র

বলিউডের জনপ্রিয় তারকা আমির খানের ছবি মানেই নতুন চমক, আর দর্শকদের নড়েচড়ে বসা। খুতখুতে স্বভাবের আমির যেকোনো ছবির জন্যই নিজেকে ঢেলে সাজান, আর তার ব্যতিক্রম ঘটেনি সদ্য মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ছবির ক্ষেত্রেও।

গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দঙ্গল। বক্স অফিস মাত করে প্রথম ১১ দিনের মধ্যেই ছবিটি আয় করেছে ২৮৪ দশমিক ৬৯ কোটি রুপি। বলার অপেক্ষা রাখে না খুব শিগগিরই ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়া সালমান খানের ব্লকবাস্টার সুলতানকেও ছাড়িয়ে যাবে। এর জন্য দঙ্গলকে আয় করতে হবে আর মাত্র ১৫ দশমিক ৩১ কোটি রুপি। সুলতান আয় করেছিল ৩০০ দশমিক ৪৫ কোটি রুপি। বলিউড লাইফ ডটকম জানিয়েছে এই তথ্য।

এ পর্যন্ত ‘দঙ্গলে’র আয়ের তালিকা দিয়ে বলিউড বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ সোমবার টুইট করে জানান, দঙ্গল ( দুই সপ্তাহ) শুক্রবার ১৮ দশমিক ৫৯ কোটি রুপি, শনিবারে ২৩ দশমিক ০৭ কোটি রুপি, রোববার ৩২ দশমিক ০৪ কোটি রুপি, সোমবার ১৩ কোটি রুপি— মোট ২৮৪ দশমিক ৬৯ কোটি রুপি আয় করে। এত আয়ের মধ্যেই দিল্লিতে করের আওতা থেকে মুক্ত করা হয়েছে দঙ্গলকে।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কত রুপি আয় করতে যাচ্ছে ছবিটি। অবশ্য এই আয় সম্পর্কে একটি ধারণাও দিয়েছেন বাণিজ্য বিশেষজ্ঞ অক্ষয় রথি। তাঁর মতে, শেষ পর্যন্ত দঙ্গলের ৩৫০ কোটি রুপি আয়ের সম্ভবনা রয়েছে। আর এমনটা হলে দঙ্গল পাবে বক্স অফিসে এক বিশাল সাফল্য।

আমিরের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন ‘কাহানি ঘর ঘর কি’-খ্যাত সাক্ষী তানওয়ার। নিতিশ তিওয়ারি পরিচালিত একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘দঙ্গলে’ আমির খান অভিনয় করেছেন কুস্তিগির মহাবীর সিং ফোগাতের চরিত্রে। ছবিতে দেখা যায়, হরিয়ানার একটি গ্রামে বসবাসকারী ডাকসাইটে কুস্তিগীর স্বর্ণজয়ের স্বপ্ন পূরণ করতে চান সন্তানদের দিয়ে। তাই তার পুত্র সন্তান চাই। তবে তার ঘরে জন্ম নেয় দুই কন্যা সন্তান। তিনি একপর্যায়ে বুঝতে পারেন মেয়েরাও কোনো অংশে কম নয়। মেয়েরাও বাবার স্বপ্ন পূরণ করতে পারবে। এ নিয়েই এগোতে থাকে ‘দঙ্গল’ ছবির কাহিনী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত