বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিগারেট নিষিদ্ধ হলো তুর্কমেনিস্তানে

সিগারেটসহ সব তামাকজাত পণ্য নিষিদ্ধ হয়েছে তুর্কমেনিস্তানে। দেশটির সরকার সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেসব দোকানে সিগারেট বিক্রি হবে, সেগুলোকে ছয় হাজার ৯০০ মানাত (স্থানীয় মুদ্রা) জরিমানা করা হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাভিত্তিক ওয়েব পোর্টাল ক্রোনো-টিএম-এর খবরে বলা হয়, তুর্কমেনিস্তানের জাতীয় স্বাস্থ্য কার্যক্রম নজরদারি কর্তৃপক্ষ এর আগে মাদক প্রতিরোধে নজর দিয়েছিল। এবার সংস্থাটি সিগারেট বিক্রি বন্ধ করতে দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় কিছু সূত্র বিবিসিকে জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তুর্কমেনিস্তানের দোকানগুলোতে সিগারেট বিক্রি প্রায় শূন্যের কোটায় নেমেছে। তবে গোপনে এখনো সিগারেট বিক্রি চলছে। চোরাইপথে প্রতি প্যাকেট সিগারেট বিক্রি হচ্ছে ১২ ডলারে।

সিগারেট বিক্রি বন্ধের নির্দেশনার পাশাপাশি তুর্কমেনিস্তানের সরকার বিভিন্ন জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করছে। টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনের বিজ্ঞাপন। লোকজনকে সিগারেট না ধরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প