সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রুটিন চেকআপ করাবেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে রয়েছেন।
এর আগে গত ২৬ জুলাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা করান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি।
সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













