সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই: এরশাদ
দলে নতুন কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত পাল্টানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ রবিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান এরশাদ।
এর আগে নিজের ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেন এরশাদ। দুইদিন পর মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেন দলীয় প্রধান। এ নিয়ে জাতীয় পার্টিতে চলছে নানা নাটকীয়তা। বিরোধী দলীয় নেতা এবং এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক উল্লেখ করে তা থেকে এরশাদকে ফিরে আসার আহ্বান জানান। রওশনের আহ্বানের জবাবে এরশাদ তার সিদ্ধান্তের কথা জানালেন।
এর আগেও এরশাদ দৃঢ়তার সঙ্গে জানান, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তিনি যেকোনো প্রতিকূলতায়ও স্থির থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













