সিরাজদিখানে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা


মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলা মোড় বাস স্ট্যান্ডস্থ আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ।
অন্যান্যবারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে জানিয়ে আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বককর সিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ খায়ের, দপ্তর সম্পাদক ঢালী মো. শহিদ, নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন, নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশ্রাফ আলী, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













