বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ার দেইর আয- জোরে গণহত্যা: ৩৫০ ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয- জোর শহরে গণহত্যা চালিয়ে প্রায় ৩০০ বেসামরিক ব্যক্তি এবং অন্তত ৫০ জন সরকারি সেনাকে হত্যা করেছে। যুদ্ধবিধ্বস্ত ওই শহরের স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে সিরিয়া বার্তা সংস্থা সানা গতকাল (শনিবার) এ খবর দিয়ে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দেইর আয- জোর শহরের উত্তর অংশে অবস্থিত আল- বাগালিয়ে শহরে এই বর্বরোচিত গণহত্যা চালিয়েছে।সন্ত্রাসীরা ৩০০ বেসারিক ব্যক্তিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে বেশিভাগই নারী, শিশু এবং বয়স্ক মানুষ বলে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

গণহত্যা প্রসঙ্গে সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল- হালকি বলেছেন, বর্বরোচিত এবং পাশবিক এসব হত্যাকাণ্ডের সব দায় দায়িত্ব সেই সব দেশকেই নিতে হবে যারা এই উগ্র তাকফিরি সন্ত্রাসীকে অস্ত্র ও অর্থ দিয়ে মদদ দিচ্ছে। এদিকে, তাকফিরি দায়েশের গণহত্যায় ৭৫ জন সিরিয় সেনা নিহত হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী দেশটির দায়েশ নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাক্কা শহরে বিমান হামলা চালিয়ে ১৬ জন সন্ত্রাসীকে হত্যা করার পর দেই আয-জোরে এই পাশবিক গণহত্যা চালানো হল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প