সিরিয়ার স্কুলে বোমা হামলায় দায় অস্বীকার রাশিয়ার


সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি গ্রামে যৌথ বিমান হামলায় ২২ শিশুসহ কমপক্ষে ৩৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। একটি স্কুলকে টার্গেট করে ওই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ ওই হামলায় আরো অনেকে গুরুতর আহত হয়েছেন। তবে রাশিয়া এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়া ফেডারেশনের এই ভয়ানক ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই হামলা রাশিয়া চালায়নি।’
মস্কো অনতিবিলম্বে এই হামলার তদন্ত চেয়েছে।
জাখারোভা আরও দাবি করেন, ‘বুধবার ইদলিবের স্কুলে রাশিয়া এবং সিরিয়ার যৌথভাবে বিমান হামলা চালিয়েছে এই বিষয়টি ‘ডাহা মিথ্যা’।’
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, স্কুল এবং তার প্বার্শবর্তী এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ২২ শিশু এবং ছয় শিক্ষক রয়েছে।
ইউনিসেফ পরিচালক অ্যান্থনি লেক এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। স্কুল ভবনটিতে এ পর্যন্ত কয়েক বার হামলা চালানো হয়েছে।’
আল-কায়দার শাখা সংগঠন ফতেহ-আল-শাম জঙ্গিদের হাত থেকে ইদলিবকে মুক্ত করতে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বিমান হামলা শুরু হয়। অভিযোগ ওঠেছে, নিশানা করেই ওই স্কুলে হামলা চালানো হয়েছে। হামলা চালানোর সময় স্কুলটিতে ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
মানবাধিকার সংস্থা সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে ইদলিবে টানা বিমান হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৮৯। বিমান হামলার জেরে অনেক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে বলে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













