সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০০


সিরিয়ায় লাতাকিয়া প্রদেশের কয়েকটি স্থানে কার বোমা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অনেকে। আজ সোমবার সোমবার দেশটির লাতাকিয়া প্রদেশের জাবেলা শহরের বাসস্ট্যান্ড ও হাসপাতালসহ আরও কয়েকটি স্থানে কারবোমা ও আত্মঘাতি বোমা হামলা চালানো হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জনসমাগমপূর্ণ বাস স্টেশন ও কয়েকটি হাসপাতাল ছিল লক্ষ্যবস্তুদের মধ্যে। আসাদ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় এত বড় ধরণের হামলা খুব বিরল। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে রয়েছে জঙ্গি সংগঠনটি।
রাষ্ট্রীয় মালিকানাধীন সিরিয়ান টিভি জানিয়েছে, একজন আত্মঘাতী পায়ে হেটে এবং আরেকজন গাড়িতে করে বাস স্টেশনে হামলা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, জাবলেহ এর একটি বাস স্টেশনে রকেটে করে হামলা চালানো হয়। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলার কথা জানালেও নিহতের বিষয়ে কিছু বলেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













