সিরিয়ায় উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টার বিমান হামলায় নিহত ৮৮


সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের একটি ঘাঁটিতে তুরস্কের ২৪ ঘণ্টার বিমান হামলায় কমপক্ষে ৮৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এএফপিকে আজ জানিয়েছেন মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রাহমান। সংবাদ সূত্রে আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার আল-বাবে ব্যাপক বিমান হামলায় ২১ শিশুসহ ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
সেখানে শুক্রবারও বিমান হামলা অব্যাহত থাকায় তিন শিশুসহ আরো ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
বৃহস্পতিবার আইএস প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, তাদের হাতে বন্দি তুরস্কের দুই সৈন্যকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। জিহাদি গ্রুপের সাথে যুদ্ধে নিহত তুরস্কের ১৬ সৈন্যের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আঙ্কারার অঙ্গীকারের পর আইএস এ ভিডিও ফুটেজ প্রকাশ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













