রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ায় ব্যারেল বোমায় ১৪ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদায় ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার এ হামলা হয়।

কিছু মানবাধিকারকর্মী আলজাজিরাকে জানিয়েছেন, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াদি বারাদায় সিরীয় সরকারি বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ বেশ কিছু লোক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরোধী সংগঠনগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওয়াদি বারাদায় হামলা জোরদার করেছে সিরীয় সরকার।

স্বেচ্ছাসেবীদের সংগঠন দ্য হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণের পর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে বহু লোক।

ব্যারেল বোমা হলো এক ধরনের বিস্ফোরক দ্রব্য, যা ব্যবহার করে সিরীয় সরকার হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত বড় তেলের ড্রাম দিয়ে এ বোমা তৈরি হয়। এগুলো বিস্ফোরকে ভর্তি থাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি