সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা শুরু

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো বিমান প্রথমবারের মতো আইএসকে লক্ষ্য করে হামলা চালায়।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা আজ এক ভোটাভুটিতে এই হামলার অনুমোদন দেন। অনুমোদন দেওয়ার কিছু সময়ের মধ্যেই সিরিয়ায় আক্রমণ করল দেশটির বিমানবাহিনী।

অনুমোদনের পরপরই সাইপ্রাস দ্বীপের আকরোতিরি ঘাঁটি থেকে ছেড়ে গিয়েছিল এই টর্নেডো বিমানগুলো।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার ওপর প্রথম আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। সাইপ্রাসের ঘাঁটি ছেড়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই হামলা শেষে আবারো ঘাঁটিতে ফিরেছে চারটি টর্নেডো বিমানের দুটি। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ঘাঁটিতে ফিরে আসে বিমান দুটি।

বিবিসির প্রতিরক্ষাবিষয়ক প্রতিবেদক জনাথন বিয়েল জানিয়েছেন, টর্নেডোগুলো যখন র‍য়্যাল এয়ারফোর্সের ঘাঁটি ছেড়ে যায়, তখন এগুলোতে ছিল তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা। বিমান দুটি যখন ফিরে আসে, তখন সেগুলোতে আর কোনো বোমা ছিল না।

লক্ষ্যবস্তু এবং হামলার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে।

বিমান হামলার ঘটনা আজ প্রথম হলেও যুক্তরাজ্যের র‍য়্যাল এয়ারফোর্স আগে থেকেই সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অংশ নেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প