বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ায় সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সিরিয়ার আলেপ্পোতে ‘ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে’ উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সাধারণ নাগরিকদের রক্ষায় এগিয়ে আসতে তিনি দেশটির সরকারসহ সব শ্রেণীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিকের ওপর নির্যাতনের খবরে মহাসচিব শঙ্কিত বলে জানান।

তিনি বলেন, “যেহেতু জাতিসংঘ নিজ থেকে এই তথ্যগুলো যাচাই করতে পারছে না, সেহেতু সংশ্লিষ্ট মহলগুলোর কাছে মহাসচিব তার গভীর উদ্বেগের কথা জানাচ্ছেন।” বান কি-মুন সিরিয়ায় তার বিশেষ দূতকে জরুরি ভিত্তিতে বিষয়টি সম্পর্কে খোঁজখবর করতে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

তবে এ ব্যাপারে সিরিয়া সরকার বা তার মিত্রপক্ষ রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেনি।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর হাতে হওয়া যে কোনো নৃশংসতার জন্য সিরিয়া এবং রাশিয়াকে দায়ী করেন।

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনীর ব্যাপক অগ্রসরের ফলে সেই অঞ্চলে বিদ্রোহীরা আপাতত পতনের মুখে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প