সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতির আগে বিমান হামলায় নিহত ১০৫


সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঐক্যমতের পরই সিরিয়ায় বিমান হামলায় কমপক্ষে ১শ’ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিদ্রোহী এলাকায় ওই হামলা চালানো হয়েছে।
ইদলিবের একটি বাজারে একটি বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আলেপ্পো প্রদেশে বিমান হামলায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার থেকে দেশটিতে সাময়িক যুদ্ধবিরতি শুরু হবে। যুদ্ধবিরতি ১০ দিন স্থায়ী হবে। যুদ্ধবিরতি চলাকালীন জিহাদী জঙ্গিদের ওপর বিমান হামলা বন্ধ থাকবে।
সিরীয় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঐক্যমতের বিষয়টিকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপ। তবে এ বিষয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন তারা।
সিরিয়ার বিরোধীদের এক মুখপাত্র বলেছেন এই পরিকল্পনা আশা জাগিয়েছে। তবে এই যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রয়োজন।
রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













