সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৪০


সিরিয়ার আসাদ সরকার নিয়ন্ত্রিত এলাকায় সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সোমবার সিরিয়ার তর্তুস, হমস, দামেস্ক ও হাসাকাহ এলাকায় এক ঘণ্টার মধ্যে চারটি বোমা হামলা করে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে তর্তুস শহরে। এই শহরে রাশিয়ার একটি নৌবহর রয়েছে। সবচেয়ে বেশি হতাহত হয়েছে তর্তুস শহরে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা সানা জানিয়েছে, হামলায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। হমস শহরে গাড়িবোমা হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। দামেস্কে হামলায় ১ জন নিহত হয়েছে। এছাড়া কুর্দি হাসাকাহতে হামলায় নিহত হয়েছে ৫ জন।
জঙ্গি সংগঠন আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে।বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













