সিরিয়া সীমান্তে বালিঝড়ের যে ভিডিও ভাইরাল
https://youtu.be/UeDMbOosrQg
আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে আচমকা থেমে গেল প্রবল ঝড়। যেন কোনও অলৌকিক ইশারায় দুই যুযুধান দেশের মাঝে তৈরি হয়ে গেল মিশকালো মেঘের আকাশছোঁয়া পাঁচিল।
আইসিস কবলিত সিরিয়া এবং ইজরায়েলের মাঝে আচমকা তৈরি হল প্রাকৃতিক পাঁচিল। গত ১ ডিসেম্বর সকাল ৮টা নাগাদ দুই দেশের সীমানা বরাবর ধেয়ে আসে প্রবল শক্তিমান বালিঝড়। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সেনা জওয়ানরা যখন আসন্ন তাণ্ডবের জন্য তৈরি হচ্ছেন, ঠিক সেই সময় যেন কোনও দৈব ইশারায় হঠাত্ থমকে গেল ঝড়।
খেয়ালী প্রকৃতির এই তাজ্জব করা দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়েছিলেন সীমানতবর্তী অঞ্চলের সেনারা। পরে তাঁদের অনেককেই দেখা গিয়েছে মোবাইল ফোনের ক্যামেরায় অদ্ভূত দৃশ্যটি তুলে রাখতে। পরে থমকে থাকা ঝড়ের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত ফেসবুকে ভিডিয়োটি ৭০ কোটি ইউজার দেখেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













