সিলেকশন ও টাইম স্কেল পুনর্বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর


নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, “পে-স্কেলের সুপারিশ অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করেছিলাম। এ ব্যাপারে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করব।”
তা হলে কি অনমনীয় অবস্থান থেকে সরে এসেছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো সময়ই অনমনীয় অবস্থানে ছিলাম না।’
বৈঠকে প্রকৃচির আহ্বায়ক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নতুন বেতনকাঠামো থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা সরকারের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে সরকারি চাকরিজীবীদের বঞ্চিত করার একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকতা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়।
নতুন স্কেল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়ে আসছিল। দাবি বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













