ফের সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত


সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন বিপণিবিতান ও উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।
তবে নগরীর বেশির ভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা বেসিক ব্যাংকের কর্মকর্তা রাশেদ খান বলেন, ‘১১টার কিছু আগে ভূমিকম্প অনুধাবন করেছি। তাৎক্ষণিক বাসা থেকে পরিবার নিয়ে নিচে নেমেছিলাম।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













